কিমের সঙ্গে শিগগিরই বৈঠকের আশা ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প শিগগিরই উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে বৈঠকের আশা করছেন। গতকাল বুধবার প্রেসিডেন্ট ট্রাম্প সাংবাদিকদের বলেন, তিনি কিমের সঙ্গে দ্বিতীয় বৈঠক করবেন। তিনি পরমাণু নিরস্ত্রীকরণ নিয়ে উত্তর কোরিয়াকে চাপ দিচ্ছেন না বলেও জানান। এর আগে মন্ত্রিপরিষদে ট্রাম্প বলেন, আমি কিমের কাছ থেকে একটি ভাল চিঠি পেয়েছি। আশা করি শিগগিরই উত্তর কোরিয়ার নেতার সঙ্গে বৈঠক হবে। দেশটির সঙ্গে আমরা সুসম্পর্ক বজায় রাখতে চাই। গত বছরের জুনে ট্রাম্প ও কিমের মধ্যে প্রথম বৈঠক হয়। -রয়টার্স