মাদারীপুরের শিবচরের রেড জোনে বসবাসরত নিম্ন আয়ের ও কর্মহীন ১ হাজার ২০০ পরিবারের মানুষের মাঝে জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরীর পক্ষ থেকে চাল ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। বুধবার (২৪ জুন) এসব বিতরণ করা হয়।
পৌরসভার মেয়র আওলাদ হোসেন খানের নেতৃত্বে উপজেলা পরিষদ চত্বরে শিবচর পৌরসভার প্রায় ১ হাজার ২০ নিম্ন আয়ের পরিবারের মাঝে ১০ কেজি করে চাল ও ১৮০ পরিবারের মধ্যে ১০ কেজি চাল ও ৫০০ টাকা করে বিতরণ করা হয়।
এ সময় শিবচর উপজেলা প্রশাসনের কর্মকর্তা, উপজেলা ও পৌর আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আরো পড়ুন: রাজশাহীতে করোনায় দুই ও উপসর্গে ছয়জনের মৃত্যু
শিবচর পৌর মেয়র আওলাদ হোসেন সকলের উদ্দেশে বলেন, ‘চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী মহোদয়ের পক্ষ থেকে রেড জোনের নিম্ন আয়ের পরিবারগুলোর মাঝে খাবার সহায়তা দিচ্ছি। আপনাদের কাছে অনুরোধ আপনারা বিনা প্রয়োজনে বাহিরে যাবেন না, সাবান দিয়ে হাত ধোবেন ও মাস্ক পরবেন।
ইত্তেফাক/এএএম