রাজশাহীতে করোনায় দুই ও উপসর্গে ছয়জনের মৃত্যু

আপডেট : ২৪ জুন ২০২০, ১৯:২১

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে মঙ্গলবার দিবাগত রাতে চারজন এবং বুধবার দুজনসহ ছয়জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে দুইজন করোনা পজিটিভ ও চারজন করোনা উপসর্গে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ছাড়া জেলার দুর্গাপুরে মঙ্গলবার রাতে করোনা উপসর্গে দুইজনের মৃত্যু হয়েছে।

রামেক হাসপাতাল সূত্র জানায়, মঙ্গলবার রাতে করোনায় মৃতরা হলেন, নগরীর হেতেমখাঁর রফিকুল ইসলামের স্ত্রী নুসরাত সুলতানা নূরী (৩২) ও পাবনা সদরের রামনগরের লিয়াকত আলী (৬০)। করোনা উপসর্গে মৃতরা হলেন, পাবনা সদরের শালগাড়ির আলতাফ হোসেন (৬২) ও নাটোর লালপুরের নওপাড়ার ওসমান মণ্ডলের স্ত্রী আকলিমা বেগম (৭০)। বুধবার দুপুরে মৃতরা হলেন, রাজশাহীর বেলদারপাড়ার জিকরুল হক (৭২) ও নওগাঁর কাজির মোড়ের অনুকুল চন্দ্র প্রামাণিক (৫০)। এছাড়া করোনা উপসর্গে মঙ্গলবার রাত ১১টায় জেলার দুর্গাপুরের বেলঘরিয়া উচ্চ বিদ্যালয়ের গ্রন্থাগারিক কামাল হোসেন (৩৫) এবং একই এলাকার পান ব্যবসায়ী ইয়াদুল ইসলাম নিজ বাড়িতে মারা যান। 


এদিকে রামেক হাসপাতালের প্যাথলজি ল্যাব লকডাউন করা হয়েছে। ফলে পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত ল্যাবটিতে পরীক্ষা-নীরিক্ষা করা হবে না। হাসপাতালের উপ-পরিচালক জানান, গত ২২ ও ২৩ জুন ল্যাবের দুই সহকারীর করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। তাই মঙ্গলবার রাতে ল্যাবটি লকডাউন ঘোষণা করা হয়েছে। 

 

ইত্তেফাক/ইউবি