দীর্ঘ কয়েক বছর পর আবার বিশ্বের সবচেয়ে দ্রুতগতির সুপার কম্পিউটারের তালিকার শীর্ষে ফিরল জাপান। ‘ফুগাকু’ নামের সুপার কম্পিউটার ব্যবহার করে গবেষকেরা বর্তমানে নোভেল করোনাভাইরাসের বিস্তার ও চিকিত্সাসংক্রান্ত গবেষণা চালাচ্ছেন। ফুগাকু নামের সুপার কম্পিউটারটির নির্মাতা জাপানি প্রযুক্তি প্রতিষ্ঠান ফুজিত্সু এবং সরকারি গবেষণা সংস্থা রাইকেন।
বার্তাসংস্থা সিএনএনের তথ্য অনুযায়ী, বিশ্বের শীর্ষ ৫০০ সুপার কম্পিউটারের তালিকায় ফুগাকুর সুপার কম্পিউটার শীর্ষ তালিকায় এসেছে বলে গত মঙ্গলবার ঘোষণা করেছে। ২০১১ সালের পর জাপানের কোনো সিস্টেম প্রথমবারের মতো তালিকার শীর্ষে এল। শীর্ষ ৫০০ সুপার কম্পিউটারের তালিকা তৈরিতে-এর প্রসেসিং গতি বা গাণিতিক হিসাব সম্পন্ন করতে পারার গতি, কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিপ লার্নিং প্রয়োগে কম্পিউটিং দক্ষতার মতো বিষয়গুলো বিবেচনা করা হয়। সামিটের নির্মাতা আইবিএম। বর্তমানে জাপানি এ সুপার কম্পিউটার ব্যবহার করে পরীক্ষামূলকভাবে কোভিড-১৯-সংক্রান্ত বিভিন্ন গবেষণা করা হচ্ছে।