করোনা ভাইরাসের কারণে তৈরি বিরাট বিরতির পর অবশেষে শীর্ষ পর্যায়ের ক্রিকেট শুরু হলো ইংল্যান্ডের মাটিতে। ইংল্যান্ডে টেস্ট খেলার জন্য পৌঁছানো ওয়েস্ট ইন্ডিজ দল একটি তিন দিনের ম্যাচ শুরু করেছে। আইসোলেশন পর্বের শেষে নিজেদের মধ্যে ভাগ হয়ে এ ম্যাচ খেলছে তারা ওল্ড ট্রাফোর্ডে। প্রথম দিনে এক দলের অধিনায়ক ক্রেইগ ব্রাথওয়েট ৮৪ ও শেই হোপ ৮৪ রান করেছেন; তাদের দল ২৭৫ রান করেছে। প্রতিপক্ষের শ্যানন গ্যাব্রিয়েল ৩ উইকেট নিয়েছেন। এ ম্যাচের পর ওল্ড ট্রাফোর্ডে আরেকটি চার দিনের ম্যাচ খেলবে ওয়েস্ট ইন্ডিজ দল। অন্যদিকে একত্রিত হতে শুরু করা ইংল্যান্ড দল ১ জুলাই থেকে সাউদাম্পনে তিন দিনের একটি ম্যাচ খেলবে। আর ৮ জুলাই সাউদাম্পটে শুরু হবে প্রথম টেস্ট।