রাজবাড়ীতে নতুন ৯৮ জন করোনা আক্রান্ত

রাজবাড়ীতে নতুন করে আরও ৯৮ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। বুধবার বিকালে রাজবাড়ীর সিভিল সার্জন ডা. মো. নুরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। এ নিয়ে রাজবাড়ীতে মোট ৩১৯ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। 

জানা গেছে, গত ১৭ জুন থেকে ২১ জুন পর্যন্ত ৪০৩ জনের রিপোর্ট রাজবাড়ী জেলা স্বাস্থ্য বিভাগের নিকট এসেছে। এদের মধ্যে গত দুইদিনে ৯৮ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। 

এর মধ্যে রাজবাড়ী সদর উপজেলার ৮০ জন, বালিয়াকান্দি উপজেলায় দুইজন, পাংশা উপজেলায় চারজন, কালুখালী উপজেলাতে ৯ জন ও গোয়ালন্দ উপজেলাতে তিনজন আক্রান্ত হয়েছে।  

এ পর্যন্ত করোনা আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ৭৮ জন এবং মৃত্যু বরণ করেছেন দুইজন।

ইত্তেফাক/ইউবি