মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
টাঙ্গাইলের মির্জাপুরে পৌরসভার রেড জোন এলাকায় করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় লকডাউন আগামী ২ জুলাই পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। গত ১৬ জুন থেকে বৃহস্পতিবার ২৫ জুন পর্যন্ত লকডাউন ছিল। বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল মালেক মোস্তাকিম লকডাউন বৃদ্ধি করে গণবিজ্ঞপ্তি জারি করেছেন। (কোভিট-১৯) করোনার ভাইরাসে সংক্রমিত হয়ে মির্জাপুরে এ পর্যন্ত ১২৬ জন আক্রান্ত হয়েছেন। মারা গেছেন আটজন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাকসুদা খানম জানান, উপজেলা করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধ কমিটির জরুরি সভায় পৌরসভা এলাকা লকডাউন ২৫ জুন থেকে আগামী ২ জুলাই পর্যন্ত বর্ধিত করার সিদ্ধান্ত হয়।