ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
খনন কাজ করতে গিয়ে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মাটির নিচ থেকে একটি স্টেনগান, একটি পাইপগান ও একটি ম্যাগজিন উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বিকালে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের আমিনপাড়া এলাকার একটি মাজারের পাশ থেকে এগুলো উদ্ধার করা হয়। এর সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোজাম্মেল হোসেন রেজা বলেন, ধারণা করা হচ্ছে এগুলো মুক্তিযুদ্ধের সময় ব্যবহূত হয়েছিল। এ বিষয়ে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।