বামনা (বরগুনা) সংবাদদাতা
বামনার রামনা লঞ্চঘাট থেকে বুধবার জাল টাকাসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত হচ্ছে : পিরোজপুরের মঠবাড়ীয়া উপজেলার মো. মন্টু হাওলাদার। বামনা থানার ওসি মো. ইলিয়াস তালুকদার জানান, মন্টুর বিরুদ্ধে জাল নোট সরবরাহের অভিযোগে মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে জাল নোট লেনদেনের অভিযোগে পিরোজপুর ও বরগুনা জেলার বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।