নাগেশ্বরী (কুড়িগ্রাম) সংবাদদাতা
নাগেশ্বরীতে মঙ্গলবার রাতে পুকুরের পানিতে ডুবে জোবেদা মেগম নামের এক নারীর মৃত্যু হয়েছে। তিনি পৌরসভার ১ নম্বর ওয়ার্ড বাঘডাঙ্গা গীড়াইপাড় এলাকার নব্বার আলীর স্ত্রী। ঘটনার রাতে পুকুরের পাড় দিয়ে হেঁটে বড়ো ছেলের বাড়িতে যাওয়ার সময় তিনি পা পিছলে পুকুরে পড়ে যান। ছোটো ছেলে তাকে ঘরে দেখতে না পেয়ে বড়ো ছেলের বাড়িতে খুঁজতে যাওয়ার সময় তার মাকে পানিতে ভাসতে দেখে চিত্কার করেন। পরে সেখান থেকে মৃতদেহ উদ্ধার করা হয়। ওয়ার্ড কমিশনার জীবন আলী এর সত্যতা নিশ্চিত করেছেন।