মুলাদীতে ইউএনও সপরিবারে করোনায় আক্রান্ত

মুলাদী (বরিশাল) সংবাদদাতা

মুলাদীতে উপজেলা নির্বাহী অফিসার শুভ্রা দাস সপরিবারে করোনায় আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সাইয়েদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গত ২১ জুন ইউএনওর স্বামী মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার পিযুষ চন্দ্র দের করোনা শনাক্ত হয়েছিল। এছাড়া শুভ্রা দাসের শাশুড়ি ও ভাগ্নি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। তারা সবাই উপজেলা নির্বাহী অফিসারের বাস ভবনে কোয়ারেন্টাইনে রয়েছেন বলে জানিয়েছেন স্বাস্থ্য কর্মকর্তারা।