আটোয়ারী (পঞ্চগড়) সংবাদদাতা
আটোয়ারীতে মঙ্গলবার রাতে ডিজিটাল নিরাপত্তা আইনে এক যুবককে আটক করেছে পুলিশ। আটক খন্দকার মোস্তাক আহাম্মেদ উপজেলার থানা মসজিদ সংলগ্ন খন্দকার আবুল কাশেমের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে কটূক্তি করাসহ রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অপরাধে খন্দকার মোস্তাক আহাম্মেদকে আটোয়ারী থানা পুলিশ আটক করে। এ ঘটনায় আটোয়ারী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. এমদাদুল হক বাদী হয়ে থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন। আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মো. ইজার উদ্দীন ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়েরসহ যুবক আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।