ফেনীতে ইউএনওসহ আরো ১৮ জনের করোনা শনাক্ত

ফেনী প্রতিনিধি

দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ (ইউএনও) ফেনীতে নতুন আরো ১৮ জনের করোনা ভাইরাস শনাক্ত করা হয়েছে। ভারপ্রাপ্ত সিভিল সার্জন এস এম মাসুদ জানান, বুধবার পর্যন্ত করোনা আক্রান্ত ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ৬৭১ জন। নতুন শনাক্ত ১৮ জনের মধ্যে রয়েছেন ফেনী সদর উপজেলার একজন চিকিত্সক, একজন পুলিশ সদস্যসহ আট জন, দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল হাসান ও তার স্ত্রীসহ পাঁচ জন, সোনাগাজী উপজেলায় একজন, ছাগলনাইয়া উপজেলায় একজন এবং চট্টগ্রামের জোরারগঞ্জ থানার দুই জন। ভারপ্রাপ্ত সিভিল সার্জন এস এম মাসুদ রানা বলেন, করোনার সংক্রমণ ঠেকাতে জেলার তিন উপজেলায় আটটি এলাকায় ১৩ দিন ধরে লকডাউন চলছে।