কালাইয়ে ৩৭ কেজি গাঁজাসহ আটক ১

কালাই (জয়পুরহাট) সংবাদদাতা

কালাইয়ে ৩৭ কেজি গাঁজাসহ মো. শফিকুল ইসলাম (৩১) নামে একজনকে আটক করেছে র্যাব-৫। গত মঙ্গলবার রাতে উপজেলার পুনট এলাকায় একটি পিকআপে তল্লাশি চালিয়ে এ সব জব্দ করা হয়। আটক শফিকুল কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার উত্তর তেথাভূমি গ্রামের মো. মতিন মিয়ার ছেলে।

র্যাব-৫, জয়পুরহাট র?্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এম এম মোহাইমেনুর রশিদ জানান, দেশের বিভিন্ন স্থানে মাদকসেবী ও মাদককারবারিদের কাছে গাঁজা সরবরাহ করে আসছিল বলে স্বীকার করেছে সে। তাকে সংশ্লিষ্ট মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে জেলহাজতে প্রেরণ করা হবে।