পুনরায় শুরু হলো এমিরেটসের ঢাকা ফ্লাইট

গতকাল বুধবার থেকে পুনরায়  শুরু হলো এমিরেটসের নিয়মিত ঢাকা ফ্লাইট। সপ্তাহে  তিনটি ফ্লাইট পরিচালিত হবে এবং বাংলাদেশ থেকে ভ্রমণকারীরা ভায়া দুবাই, ইউরোপ, আমেরিকা এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন গন্তব্যে সুবিধাজনক সুযোগ পাবেন। তবে ভ্রমণেচ্ছু যাত্রীদের কাঙ্ক্ষিত গন্তব্যে প্রবেশের জন্য ইমিগ্রেশন ও অন্যান্য শর্তাবলি পূরণ  করা বাধ্যতামূলক। বাংলাদেশে এমিরেটসের এরিয়া ম্যানেজার সাঈদ আবদুল্লা মিরান বলেন, ‘বাংলাদেশে আমাদের গ্রাহকদের বিভিন্ন গন্তব্যে ভ্রমণের সুযোগ করে দিতে পেরে আমরা আনন্দিত’। —প্রেস বিজ্ঞপ্তি