শিমুলিয়া-কাঁঠালবাড়ীতে বিকল্প ফেরি রুট চালু

ইত্তেফাক রিপোর্ট

রাজধানীর সঙ্গে দেশের দক্ষিণাঞ্চলে যাতায়াতের অন্যতম প্রধান রুট শিমুলিয়া (মাওয়া)-কাঁঠালবাড়ী নৌপথে বিকল্প ফেরি রুট চালু করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। গতকাল বুধবার এই রুট ফেরি চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়, পাশাপাশি বিদ্যমান সরাসরি রুটটিও সচল রয়েছে। এদিন শিমুলিয়া থেকে ছেড়ে যাওয়া বেশ কয়েকটি ফেরি বিকল্প রুটে কাঠালিয়া এবং কাঠালিয়া থেকে ছেড়ে আসা ফেরি সরাসরি রুটে শিমুলিয়ায় যাতায়াত করেছে। পুরো বর্ষা মৌসুমে এই রুটে ফেরি চলাচল করতে পারবে বলে আশা করছে সংস্থাটি। সংশ্লিষ্ট সূত্র এসব তথ্য জানিয়েছে।