পাঁচবিবি (জয়পুরহাট) সংবাদদাতা
আজ বুধবার ভোর রাতে জয়পুরহাটের পাঁচবিবিতে র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে রবিউল ইসলাম ওরফে মিন্টু (৩২) নামের একজন মাদক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। সে উপজেলার বাগজানা ইউনিয়নের উত্তর গোপালপুর গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে। র্যাব জানায়, রতনপুর সুইচগেট এলাকায় মাদক বেচাকেনার সংবাদ পেয়ে জয়পুরহাটের র্যাব-৫ সদস্যরা তাদের আটকের চেষ্টা করলে মাদক ব্যবসায়ীরা গুলি চালায়।