যুবলীগের বৃক্ষরোপণ কর্মসূচি

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ মো. মাইনুল হোসেন খান নিখিলের উদ্যোগে বুধবার দুপুরে রাজধানীর ভাটারাস্থ ছোলমাইদ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ঢাকা মহানগর উত্তর যুবলীগ বনজ, ফলদ ও ঔষুধিসহ ২ হাজার গাছের চারা রোপণ কর্মসূচি পালন করে। এসময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি কাউন্সিলর জাকির হোসেন বাবুল, সাধারণ সম্পাদক মো. ইসমাইল হোসেন প্রমুখ।