পশ্চিম তীর ও জর্ডান উপত্যকায় দখলদারিত্ব

পরিকল্পনা থেকে সরে আসতে ইসরাইলের প্রতি আহ্বান জাতিসংঘ ও আরব লীগের

ফিলিস্তিনের পশ্চিম তীর ও জর্ডান উপত্যকায় দখলদারিত্বের পরিকল্পনা থেকে সরে আসতে ইসরাইলের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ ও আরব লীগ। এর আগে ইউরোপীয় ইউনিয়নের ২৫ টি দেশের এমপিরা ইসরাইলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ইইউ নেতাদের কাছে চিঠি পাঠান। জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস গতকাল নিরাপত্তা পরিষদের ভার্চুয়াল বৈঠকে বলেন, এই ধরনের পরিকল্পনা বাস্তবায়ন করলে দুই রাষ্ট্র ভিত্তিক সমাধানের চেষ্টা নস্যাত্ হয়ে যাবে এবং আন্তর্জাতিক আইনের গুরুতর লংঘন ঘটবে। যুক্তরাষ্ট্র সমর্থিত এই পরিকল্পনা থেকে সরে আসার আহ্বান জানান তিনি। আরব লীগ প্রেসিডেন্ট আহমেদ আবৌল ঘেইত বলেন, তিন দশক ধরে স্বাধীন ফিলিস্তিন এবং শান্তি স্বপ্নই রয়ে গেছে। ইসরাইলের কারণে দিনে দিনে তা হতাশায় পরিণত হচ্ছে। -আলজাজিরা