মাইকেল ফ্লিনের বিরুদ্ধে ফৌজদারি মামলা বাতিলের নির্দেশ মার্কিন আপিল কোর্টের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ফ্লিনের বিরুদ্ধে ফৌজদারি মামলা বাতিলের নির্দেশ দিয়েছে একটি আপিল আদালত। গতকাল বুধবার ফেডারেল বিচারককে এই নির্দেশ দেয় আপিল আদালত। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের ইস্যুতে এফবিআইয়ের কাছে মিথ্য তথ্য দেওয়ায় ফ্লিনের বিরুদ্ধে দুটি অভিযোগ গঠন করা হয়েছিল। তবে ফ্লিনের আইনজীবীরা এই তদন্তকে একপেশে বলে উল্লেখ করেছিলেন। তারা বহু দিন আগে থেকেই মামলা বাতিলের আবেদন জানিয়ে আসছেন। -আলজাজিরা