বগুড়ায় করোনায় নতুন আক্রান্ত ১০৯,মারা গেছেন ১ জন

বগুড়ায় চিকিৎসক,সাংবাদিকসহ বুধবার ২৪ ঘণ্টায় নতুন করে ১০৯ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। ৩৩৪টি নমুনা পরীক্ষা করে এই ফলাফল পাওয়া গেছে। এই নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৫১৬ জনে।

বৃহস্পতিবার বেলা ১১টায় বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা.মোস্তাফিজুর রহমান তুহিন এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান।এছাড়া ২৪ ঘণ্টায় জেলায় এক জন মারা গেছেন। এনিয়ে মৃত সংখ্যা দাঁড়িয়েছে ৪৩ জনে।

ডেপুটি সিভিল সার্জন জানান,২৪ জুন বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ ও বেসরকারি টিএমএসএস মেডিক্যাল কলেজের ল্যাবে ৩৩৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ ল্যাবে ১৮৮টি নমুনা পরীক্ষা করে ৬৫ জনের পজিটিভ এসেছে। বেসরকারি টিএমএসএস মেডিক্যাল কলেজে ১৪৬টি নমুনা পরীক্ষা করে ৪৪ জনের পজিটিভ এসেছে। আক্রান্ত ১০৯ জনের মধ্যে ৭৬ জন পুরুষ,২৯ জন নারী ও ৪ জন শিশু রয়েছে। আক্রান্ত ১০৯  জনের মধ্যে বগুড়া সদরে ৭৬,শাজাহানপুর ১০,গাবতলীতে ৬, কাহালু ৩, শেরপুরে ৭, শিবগঞ্জ ২,আদমদীঘি,নন্দীগ্রাম ও সারিয়াকান্দিতে একজন করে আক্রান্ত হয়েছেন।

ইত্তেফাক/এমআরএম