করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে লালমনিরহাটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ মো. ফেরদৌস আহমেদ (৫৮) মৃত্যু হয়েছে। বুধবার (২৪জুন) রাত ৮টায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। লালমনিরহাটের জেলা প্রশাসক আবু জাফর বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, গত ১ জুন ঢাকা থেকে লালমনিরহাটে আসেন ফেরদৌস আহমেদ। ৪ জুন আদালতে বিচার কাজ পরিচালনা করে আবার ঢাকায় ফিরে যান। সেখানে অসুস্থ হয়ে পড়লে তার করোনা ভাইরাস পরীক্ষার নমুনা সংগ্রহ করা হয়। এরপর করোনায় আক্রান্ত হয়েছেন শনাক্ত হলে তাকে সিএমএইচে ভর্তি করা হয়। সেখানে শ্বাসকষ্ট বেড়ে গেলে তাকে আইসিইউতে নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় গত বুধবার তিনি মারা যান।
আরো পড়ুন: ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু
নিহত বিচারকের জামাতা লে. কর্নেল সাজ্জাদ জানান, বিচারক ফেরদৌস আহমেদকে প্লাজমা থেরাপিও দেওয়া হয়েছিল। কিন্তু তাকে বাঁচানো সম্ভব হয়নি।
ইত্তেফাক/এএএম