সিরাজগঞ্জে যুবলীগ নেতা রেজাকে হত্যা চেষ্টার  প্রতিবাদে মানববন্ধন 

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা আওয়ামী যুবলীগের আহব্বায়ক সাজ্জাদুল হক রেজাসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপর হত্যার উদ্দেশ্যে হামলা ও গাড়ি ভাংচুরের বিচারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালন করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) বেলা ১১টার দিকে বেলকুচি পৌর এলাকার চালা ও মুকুন্দগাঁতী বাস স্ট্যান্ডে ঘন্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক ফারুক সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বেলকুচি উপজেলা আওয়ামী যুবলীগের আহব্বায়ক সাজ্জাদুল হক রেজা, পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি শাজাহান আলী প্রামানিক, শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ফরহাদ মিয়া, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রিয়াদ আহম্মেদ প্রমুখ।

মানববন্ধন শেষে বেলকুচি উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, গত ৬ জুন বেলকুচি উপজেলা যুবলীগের আহ্বায়ক সাজ্জাদুল হক রেজাসহ ছাত্রলীগ-যুবলীগের আরও অন্যান্য নেতাকর্মী ঈদ পরবর্তী সৌজন্য সাক্ষাতে বের হয়ে বাড়ি ফেরার পথে উপজেলার জোকনালা গ্রামের কালিবাড়ী নামক স্থানে রেজাসহ দলীয় নেতাকর্মীদের উপড় পূর্ব পরিকল্পিতভাবে জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল লতিফ বিশ্বাসের নেতৃত্বে হামলা চালানো হয়।

এ সময় সাবেক মন্ত্রী লতিফ বিশ্বাস যুবলীগ নেতা রেজাকে হত্যার উদেশ্যে হামলা ও গাড়ি ভাংচুর করে। মানববন্ধনে যুবলীগ নেতা রেজাকে হত্যার উদ্দেশ্যে নেতাকর্মীদের মারপিট ও গাড়ী ভাঙ্গচুরের প্রতিবাদে মানববন্ধনে সুষ্ঠু তদন্ত করে হামলাকারীদের বিচারের দাবী করেন। মানববন্ধনে বেলকুচি উপজেলা আওয়ামী যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামীলীগসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ অংশ গ্রহন করেন। 

ইত্তেফাক/এসআই