বলকানে টেনিস টুর্নামেন্ট আয়োজন করার কারণে বিশ্বের এক নম্বর টেনিস তারকা নোভাক জকোভিচের তীব্র সমালোচনা করেছেন নিক কিরগিওস। এই টুর্নামেন্টে খেলতে গিয়েই একে একে করোনা আক্রান্ত হন গ্রিগর দিমিত্রভ, বোরনা কোরিচ, ভিক্টর ট্রোইকি, এমনকি জকোভিচ স্বয়ং। তার স্ত্রী জেলেনাও আক্রান্ত হয়েছেন। জকোভিচের এই উদ্যোগকে ‘নির্বুদ্বিতা’ বলে অভিহিত করেছেন অস্ট্রেলিয়ার খেলোয়াড়টি। যদিও জকোভিচ মানছেন, ‘?টুর্নামেন্ট আয়োজন করাটা ভুল হয়েছে।’ এজন্য ক্ষমাও চাইছেন এই সার্বীয়।? এটিপি ও ডব্লিউটিএ এবং গ্র্যান্ডস্ল্যাম শুরুর আগে ক্রোয়েশিয়ায় একটি প্রদর্শনী টুর্নামেন্ট আদ্রিয়া ট্যুরের আয়োজন করেছিলেন এই টেনিস তারকা। ক্রোয়েশিয়ায় সামাজিক দূরত্বের বিধিনিষেধ না থাকায় খেলোয়াড়রা দেদারসে একে অপরকে জড়িয়ে ধরেছেন। নাইটক্লাবে গিয়ে নেচেছেন। জকোভিচের দাবি সমস্ত স্বাস্থ্যবিধি মেনেই টুর্নামেন্ট আয়োজন করা হয়েছিল।