‘ফেয়ার অ্যান্ড লাভলী’র নামে ফেয়ার থাকছে না

ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড (ইউবিএল) কোম্পানির স্কিন কেয়ার পোর্টফোলিও বা ত্বকের যত্নে ব্যবহূত প্রসাধন পণ্যের বিবর্তনের পরবর্তী পদক্ষেপের ঘোষণা দিয়েছে। এরই ধারাবাহিকতায় কোম্পানির ফ্ল্যাগশিপ ব্র্যান্ড ‘ফেয়ার অ্যান্ড লাভলী’র নাম পরিবর্তন করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। আরো  সার্বজনীন সৌন্দর্যের লক্ষ্যে ব্র্যান্ডকে এগিয়ে নিতে ‘ফেয়ার অ্যান্ড লাভলী’ নামটির মধ্য থেকে ‘ফেয়ার’ শব্দটি ব্যবহার বন্ধ করবে কোম্পানি। ব্র্যান্ডটির নতুন নাম অনুমোদনের অপেক্ষায় রয়েছে এবং আগামী কয়েক মাসের মধ্যে নামটি পরিবর্তন হবে বলে আশা করা যাচ্ছে। ‘ফেয়ার অ্যান্ড লাভলী’র রি-ব্র্যান্ডিংয়ের কারণে ফাউন্ডেশনেরও নতুন নামকরণ করা হবে।

ইউনিলিভার বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এবং প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কেদার লেলে বলেন, ২০১৯ সালে ব্র্যান্ড যোগাযোগ প্রক্রিয়াকে যুগোপযোগী করে ‘ফেয়ারনেস’-এর পরিবর্তে ‘গ্লো’ শব্দ ব্যবহার করা হয়েছে, যা সামগ্রিকভাবেই সুস্থ ত্বককে উপস্থাপন করে। এখন আমরা ঘোষণা করছি যে, আমাদের ‘ফেয়ার অ্যান্ড লাভলী’ ব্র্যান্ড নাম থেকে ‘ফেয়ার’ শব্দটি সরিয়ে ফেলব। ব্র্যান্ডটির নতুন নাম অনুমোদনের অপেক্ষায় রয়েছে। —প্রেস বিজ্ঞপ্তি