জয়পুরহাটে ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের বৃত্তি প্রদান

জয়পুরহাটে বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের মধ্যে বৃহস্পতিবার সকালে শিক্ষা বৃত্তি, ক্রীড়া সামগ্রী ও বাইসাইকেল বিতরণ করা হয়েছে। ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনমান উন্নয়নে গৃহীত বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা শীর্ষক কর্মসূচির আওতায়  জয়পুরহাট সদর ও পাঁচবিবি উপজেলা পরিষদ মিলনায়তনে পৃথকভাবে ৪০০ ক্ষুদ্র নৃগোষ্ঠীর শীক্ষার্থীদের মধ্যে ৬ লাখ টাকার শিক্ষা বৃত্তি, ১০টি সংগঠনের মধ্যে ক্রীড়া সামগ্রী ও ৬০ জন শিক্ষার্থীর মধ্যে বাইসাইকেল বিতরণ করেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সামছুল আলম দুদু।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মিল্টন চন্দ্র রায়। উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম সোলায়মান আলী, আওয়ামী লীগ নেতা নন্দলাল পার্শী উপস্থিত ছিলেন।