করোনাযোদ্ধাদের সম্মানে এক মিনিট হাততালি

করোনাযোদ্ধা সাংবাদিক, পুলিশ, চিকিত্সক, জনপ্রশাসন ও স্বাস্থ্যকর্মীদের সম্মানার্থে বৃহস্পতিবার বেলা ১১টায় প্রেসক্লাব সড়কে এক মিনিট হাততালি কর্মসূচি পালন করা হয়। বেসরকারি সংস্থা আইইডির ব্যবস্থাপনায় এবং স্বেচ্ছাসেবী সংগঠন জনউদ্যোগ আয়োজিত এই করতালি কর্মসূচিতে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ফখরুজ্জামান জুয়েল, সাংবাদিক সমিতি কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, জনউদ্যোগ আহ্বায়ক অধ্যাপক কামরুজ্জামান চৌধুরী, উদীচীর সভাপতি মুস্তাফিজুর রহমান, ওয়ার্কার্স পার্টির জেলা সভাপতি সজীব সরকার রতন, শিকরের সভাপতি আফম রফিকুল ইসলাম আপেল, জেলা রেডক্রিসেন্ট সোসাইটির সম্পাদক গাজী মোজাম্মেল হোসেন টুকু, আরজেএফের সম্পাদক সুজাদুল ইসলাম ফারাস প্রমুখ। হাততালি শেষে করোনাযোদ্ধাদের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়।