চাঁপাইনবাবগঞ্জে ৪৮০ কৃষককে প্রণোদনা প্রদান

সদর উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক ৪৮০ জন কৃষককে পারিবারিক কৃষির আওতায় প্রণোদনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা কৃষি অফিস চত্বরে সাত প্রকার সবজি বীজ ও সাইন বোর্ড প্রদানের মাধ্যমে এই প্রণোদনা প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল ইসলাম সরকার। এসময় উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক কৃষিবিদ ড. মো. ইয়াছিন আলী, উপজেলা কৃষি কর্মকর্তা কানিজ তাসনোভা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সলেহ আকরামসহ অন্যরা। বক্তারা বলেন, যাদের বাড়ির আঙিনা বা আশপাশে ১ শতক জমি রয়েছে তারা সবজি বাগান করে পুষ্টির চাহিদা মিটিয়ে বাজারে বিক্রি করে লাভবান হবেন।