বিভিন্নস্থানে সড়ক দুর্ঘটনায় চিকিত্সকসহ চারজনের মৃত্যু হয়েছে। আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর।
ঝিনাইদহের ভ্রাম্যমাণ প্রতিনিধি জানান, বৃহস্পতিবার ভোরে ঝিনাইদহ-যশোর মহাসড়কের খড়িখালী এলাকায় ভোরে আশরাফ আলি (২১) নামে এক ট্রাক চালক নিহত হয়েছেন। সদর ধানার ওসি মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
জামালপুর প্রতিনিধি জানান, এদিন সকালে বকশীগঞ্জ-কামালপুর সড়কে বাট্টাজোড় কুলুপাড়া নামক স্থানে বাস ও মোটর সাইকেলের সংঘর্ষে রফিকুল ইসলাম নামে একজন মারা গেছেন। সে ঐ গ্রামের ফসিউদ্দিনের ছেলে। বকশীগঞ্জ হাইওয়ে থানার এস আই খোরশেদ আলম বিষয়টি নিশ্চিত করেন।
মিঠাপুকুর (রংপুর) সংবাদদাতা জানান, দ্রুতগামী বাসের ধাক্কায় বুধবার বিকালে আরমান আলী (৩৫) নামে এক চিকিত্সকের মৃত্যু হয়েছে। মিঠাপুকুর থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
গঙ্গাচড়া (রংপুর) সংবাদদাতা জানান, বৃহস্পতিবার সিএনজির ধাক্কায় বাবর আলী নামে (৫৫) এক ফল ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো দুই জন। গজঘণ্টা ইউপি চেয়ারম্যান আজিজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।