রাজৈর উপজেলার ইকবাল মোল্যা হত্যা মামলার দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে টেকেরহাট বন্দরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেছে। এর আগে এদিন নিহতের ভাই মঞ্জু মোল্যা বাদি হয়ে ১০/১২ জনকে অজ্ঞাত আসামি করে থানায় একটি হত্যা মামলা দায়ের করে। গ্রেফতারকৃতরা হলো উপজেলার শাখারপাড় গ্রামের মর্তুজা মোল্যার ছেলে আজাদ মোল্যা (২৫) ও মহেন্দ্রদী গ্রামের মোতালেব হাওলাদারের ছেলে খোকন হাওলাদার (২২)।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে মামলার তদতন্তকারী কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ জানান, গ্রেফতারকৃত আসামিদের স্বীকারোক্তি মোতাবেক হত্যাকাণ্ডে ব্যবহূত রক্তমাখা একটি শ্যান-দা ও একটি টর্চলাইট উদ্ধার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।