জেলার পীরগঞ্জ উপজেলায় বৃহস্পতিবার সকালে বজ্রপাতে আজিমুল হক (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। সে ঐ উপজেলার কোষারানীগঞ্জ ইউনিয়নের গরুরা গ্রামের আব্দুল হামিদুর রহমানের ছেলে। স্থানীয়রা জানান, সকালে বাসার পাশে জমিতে বোরো ধানখেত দেখতে যায় আজিমুল। এ সময় বজ্রপাতে ঝলসে গিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। কোষারানীগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতের পরিবারকে অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।