রংপুর মহানগরীর পায়রা চত্বরে অবস্থিত ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক শাখাকে লকডাউন করা হয়েছে। প্রতিষ্ঠানটির চার কর্মকর্তা করোনায় আক্রান্ত হওয়ায় বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় সিটি করপোরেশন কর্তৃপক্ষ এ শাখাটিকে লকডাউন করে।
ব্যাংকটির ম্যানেজার জানান, গত তিন দিনে চার কর্মকর্তা করোনায় আক্রান্ত হয়েছে। সেই সঙ্গে অসুস্থ আরো ১০ জনকে তাদের বাড়িতে আইসোলেশনে রাখা হয়েছে। সিটি করপোরেশনের জনস্বাস্থ্য বিভাগের কর্মকর্তা স্যানিটারি ইন্সপেক্টর আব্দুল কাইয়ুম জানান, সিটি করপোরেশন কর্তৃপক্ষ বিষয়টি জানার পর দ্রুততার সঙ্গে এ শাখাটি লকডাউনের ব্যবস্থা নেয়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ শাখার সকল কার্যক্রম বন্ধ থাকবে।