খাগড়াছড়িতে করোনায় আক্রান্তের অর্ধেকই পুলিশ সদস্য

খাগড়াছড়িতে সর্বশেষ নমুনা পরীক্ষায় আরো ১৭ জন আক্রান্ত হয়েছে। নতুন আক্রান্তের মধ্যে পুলিশ সদস্য ১২ জন ও আনসার বাহিনীর সদস্য একজন রয়েছেন। এ নিয়ে জেলায় মোট শনাক্ত ১৮৮ জন। এর মধ্যে ৯০ জনই পুলিশ সদস্য। মূলত জেলা থেকে অন্য জেলায় ডিউটিতে পাঠানো এবং একই ব্যারাকে থাকার কারণে পুলিশের মধ্যে এ সংক্রমণ বেড়েছে জানা যায়। এছাড়া এ পর্যন্ত ১৭ জন চিকিত্সক ও স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করে খাগড়াছড়ি সিভিল সার্জন ডা. নুপুর কান্তি দাস জানান, পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তিনি স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন।