বড়াইগ্রামের বনপাড়া পৌরসভায় ২০২০-২০২১ অর্থ বছরের জন্য ৪৪ কোটি ৭৮ লাখ ৫৪ হাজার ১৬০ টাকার উদ্বৃত্ত বাজেট ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার পৌরসভা কক্ষে আয়োজিত অনুষ্ঠানে মেয়র অধ্যাপক কেএম জাকির হোসেন এ বাজেট ঘোষণা করেন। অনুষ্ঠানে সচিব আব্দুল হাই, সহকারী প্রকৌশলী নজরুল ইসলাম, হিসাবরক্ষণ কর্মকর্তা দেলোয়ার হোসেন ও হিসাবরক্ষক মামুনুর রশীদ বক্তব্য রাখেন। সভায় সকল ওয়ার্ড কাউন্সিলর ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।