বিরামপুরে দুর্বৃত্তের আঘাতে নিহত ১

বিরামপুর উপজেলার হরিহরপুরে বুধবার গভীর রাতে দুটি অটো চার্জার ছিনতাই করেছে দুর্বৃত্তরা। এ সময় তাদের আঘাতে আহত নছির উদ্দিন (৭০) বৃহস্পতিবার সকালে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা গেছেন। সে হরিহরপুর এলাকার মৃত বছির উদ্দিনের ছেলে। নিহতের স্বজনরা জানান, হরিহরপুর পাকা রাস্তার পাশে তার ধান ভাঙার কল রয়েছে। ঐ কলের বিদ্যুতে অটো চার্জার ও ভ্যান চার্জ দিত এলাকার কয়েক জন। এদিন রাতে দুর্বৃত্তরা দুটি অটো চার্জার চুরি করার চেষ্টা করে। নছির বাধা দিলে তাকে পিটিয়ে আহত করে হাত-পা বেঁধে পাশের নদীর ধারে ফেলে রেখে যায়। বিরামপুর থানার ওসি মনিরুজ্জামান বলেন, নিহতের ছেলে থানায় মামলা করেছে। তদন্তসাপেক্ষে অটো উদ্ধার ও আসামি ধরার চেষ্টা চলছে।