০১.
দেহের শক্তি হাড়ে—
আহারে তা বাড়ে।
০২.
রাজা বলেই রাজপ্রাসাদে আছে হেরেমখানা—
তাঁর অধিকার রাজ্য জুড়ে; রানিদেরও জানা।
০৩.
ঈশ্বরও ক্ষমতার ভক্ত—
পৃথিবী ক্ষমতার অনুরক্ত।
০৪.
সেলাম দিলে—
সেলাম মিলে।
০৫.
পুণ্য গুণে পুণ্য—
শূন্য গুণে শূন্য।
০৬.
ঘৃণা কাটে ক্ষমায়—
পাপ পাপাচার জমায়।
০৭.
মুখের ওপর সবার একটা মুখোশ থাকে—
জাত-পটুয়া মুখোশ কেটে মানুষ আঁকে।