আজ ১২ আষাঢ় ১৪২৭ বঙ্গাব্দ এবং ৪ জিলকদ ১৪৪১ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ কর্কট রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫টা ২৫ মিনিটে এবং সূর্যাস্ত ৬টা ৫২ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি কর্কট রাশির জাতক/জাতিকা। আপনার জন্ম সংখ্যা: ৮। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: শনি ও চন্দ্র। আপনার শুভ সংখ্যা: ২ ও ৮। শুভ বার: শনি ও সোম। শুভ রত্ন: মুক্তা ও নীলা। জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)
বিদ্যার্থীরা পড়াশোনায় মন বসাতে চেষ্টা করুন। নিজের মনোভাব স্পষ্টভাবে প্রকাশ করুন। অন্যথায় সুযোগ হারাতে পারেন। ধর্মীয় কাজে আনন্দ পাবেন। সন্তানের দিকে খেয়াল রাখুন।
বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)
অসুস্থ মায়ের যথাযথ চিকিত্সা করান। চলাফেরায় সতর্ক থাকুন। উত্তেজনা পরিহার করুন। আধ্যাত্মিকতার প্রতি অনুরাগবোধ করতে পারেন। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে।
মিথুন রাশি (২১ মে-২০ জুন)
প্রয়োজনে প্রতিবেশীদের সহযোগিতা নিন। আপনজনদের কারো সঙ্গে মতানৈক্য দেখা দিতে পারে। কাজকর্মে প্রত্যাশিত সাফল্য বাধাগ্রস্ত হতে পারে। আত্মীয়দের সঙ্গে যোগাযোগ হতে পারে।
কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)
মূল্যবোধ বজায় রাখুন। পাওনা টাকা আদায়ের জন্য তাগাদা দিন। পড়াশোনায় মন বসাতে চেষ্টা করুন। বাড়িতে অতিথি সমাগম হতে পারে। মাথাব্যথায় ভুগতে পারেন।
সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)
শরীর মোটামুটি ভালো থাকতে পারে। অপরের প্রতি সদাচরণ করুন। দাম্পত্য সুসম্পর্ক বজায় রাখুন। কোনো বিশেষ রঙের প্রতি আকর্ষণবোধ করতে পারেন। জ্ঞাতিশত্রু সম্পর্কে সতর্ক থাকুন।
কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
সময় খুব একটা অনুকূল নাও থাকতে পারে। গোপন শত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে। গোপন শত্রু সম্পর্কে সতর্ক থাকুন। অসুস্থবোধ করতে পারেন। আইনগত ঝামেলা এড়িয়ে চলুন।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
পেশাগত যোগাযোগ চালিয়ে যান। সেক্ষেত্রে সাফল্য পেতে পারেন। উপার্জন বৃদ্ধির প্রচেষ্টা জোরদার করুন। সাংগঠনিক কাজে ব্যস্ততা বাড়তে পারে। বড়ো ভাইবোনদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন।
বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা পেতে পারেন। পিতার সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন। অসুস্থ পিতার চিকিত্সার জন্য যথাযথ ব্যবস্থা নিন। সামাজিক কাজে অংশ নিতে পারেন।
ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
আধ্যাত্মিকতার প্রতি অনুরাগবোধ করতে পারবেন। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে। জীবনকে অর্থবহ করার চেষ্টা করুন। পেশাগত দিক ভালো যেতে পারে। তীর্থযাত্রা হতে পারে।
মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
দিনটি মিশ্র সম্ভাবনাময়। ব্যবসায়িক দিক ভালো যাবে না। বিক্রয়-বাণিজ্যে লোকসানের আশঙ্কা আছে। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ এড়িয়ে চলুন। জৈবিক কামনা-বাসনাকে সংযত রাখুন।
কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
দাম্পত্য সুসম্পর্ক বজায় রাখুন। ব্যবসায়িক দিক মোটামুটি ভালো থাকতে পারে। ঘনিষ্ঠ কোনো বন্ধুর সহযোগিতা পেতে পারেন। আপনজন কেউ শত্রুতা করতে পারে। বিবাদ এড়িয়ে চলুন।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
কর্মপরিবেশ অনুকূল নাও থাকতে পারে। কর্মস্থলে ঝামেলা এড়িয়ে চলুন। নিজের সীমাবদ্ধতা সম্পর্কে সতর্ক থাকুন। শত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে। শত্রুদের দুর্বল ভাবা ঠিক হবে না।