মুজিব জন্মশতবর্ষে বিনা মূল্যে ফলদ, বনজ, ও ভেষজ গাছের চারা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগ অধিদপ্তরের আয়োজনে গতকাল সকালে আব্দুল ওয়াছেক মিলনায়তনে এ উদ্বোধনী অনুষ্ঠান হয়। নবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এইচ এম সালাউদ্দীন মনজুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে গাছের চারা বিতরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলু। উপজেলা পরিষদ, ১৪টি ইউনিয়ন পরিষদ, যুবলীগ, ছাত্রলীগ, শিক্ষাপ্রতিষ্ঠান, বিভিন্ন সামাজিক সংগঠন ও নবাবগঞ্জ প্রেসক্লাবে ২০ হাজার ৩২৫টি গাছের চারা বিতরণ করা হবে বলে জানান উপজেলা নির্বাহী অফিসার। সদর ইউপি চেয়ারম্যান মো. ইব্রাহিম খলিলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তাবির হোসেন খান পাভেল। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বন বিভাগ কর্মকর্তা আব্দুল মোমিন, উপজেলা কৃষকলীগের সভাপতি জাহিদ হায়দার উজ্জল, প্রাক্তন প্রধান শিক্ষক নাসির উদ্দিন প্রমুখ।