কুড়িলে ট্রেনে কাটা পড়ে তিন জনের মৃত্যু

রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকায় ট্রেনে কাটা পড়ে তিন জনের মৃত্যু হয়েছে। নিহত এক জনের নাম আল-আমিন (১৬)। বাকি দুই জনের পরিচয় জানা যায়নি। তাদের বয়স আনুমানিক ২৫ ও ৪০ বছর। গতকাল বৃহস্পতিবার বিমানবন্দর রেলস্টেশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) আমিনুল ইসলাম জানান, সকাল ৮টার দিকে বিশ্বরোড সংলগ্ন রেললাইন এলাকা থেকে আল-আমিনের মরদেহ উদ্ধার করা হয়। তার বাড়ি কুড়িগ্রামে। সে দিনমজুরের কাজ করত।

তিনি আরো জানান, একই জায়গায় বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আরেকটি ট্রেনের ধাক্কায় দুই জনের মৃত্যু হয়েছে। নিহত ঐ দুই ব্যক্তির পরিচয় জানা যায়নি। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য দুপুরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তাদের নাম-পরিচয় জানার চেষ্টা চলছে।