বাংলাদেশ আওয়ামী সাংস্কৃতিক লীগ

কিরন যুগ্ম সাধারণ রাজু শ্রম সম্পাদক

বাংলাদেশ আওয়ামী সাংস্কৃতিক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দৈনিক নয়াদেশের সম্পাদক আলম কিরন এবং শ্রম ও কর্মসংস্থানবিষয়ক সম্পাদক নির্বাচিত হয়েছেন ইঞ্জিনিয়ার খান রাজু আহম্মেদ। তারা দীর্ঘদিন ধরে এ সংগঠনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আবুল হোসেন মজুমদারের সভাপতিত্বে বুধবার কার্যনির্বাহী কমিটির এক সভায় এ দুজনকে  আগামী  তিন বছরের জন্য নির্বাচিত করা হয়। সভা পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক বিপ্লব শরীফ। সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংস্কৃতিক লীগের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ফারুক মজুমদার ও সহসম্পাদক পারভেজ পাটোয়ারী। —প্রেস বিজ্ঞপ্তি