ঠাকুরগাঁও জেলায় বৃহস্পতিবার দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ থেকে প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী নতুন করে ৫জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে রয়েছে ২০ ও ২১ বছর বয়সী ২ জন বিজিবি সদস্য, বড়গাঁও ইউনিয়নের মলানখুড়ি গ্রামের এক কৃষক (৩৬), হরিপুর উপজেলার বহরমপুরে একজন পুরুষ (৩৮) ও একজন নারী (৩০)। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্ত করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ১৯৬ জনে।
সিভিল সার্জন ডা. মাহফুজার রহমান সরকার জানান, এ পর্যন্ত ১০১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। বাকি ৯৫জন আইসোলেশনে চিকিৎসাধীন। মৃতের সংখ্যা ২জন। বৃহস্পতিবার নতুন করে আরো ২০ জনের নমুনা পরীক্ষার জন্য দিনাজপুর পাঠানো হয়েছে। আজ পর্যন্ত পাঠানো হয়েছে ২৫৪৭ জনের নমুনা। ২২৫ জনের নমুনা পরীক্ষার জন্য অপেক্ষমান রয়েছে।
ইত্তেফাক/আরকেজি