পাবনার চাটমোহরে পুকুরের পানিতে ডুবে মৃগী রোগে আকান্ত এক নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার হান্ডিয়াল ইউনিয়নের রায়নগর গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের কছিম উদ্দিনের স্বামী পরিত্যক্তা মেয়ে মর্জিনা খাতুন (৫০)।
এলাকাবাসী জানায়, মর্জিনা মৃগী রোগী ছিলেন। বৃহস্পতিবার বিকেলে বাড়ির পাশের পুকুরে গোছল করতে গিয়ে পানিতে ডুবে যায়। পরে তার লাশ পুকুর থেকে উদ্ধার করা হয়।
হান্ডিয়াল ইউপি চেয়ারম্যান জাকির হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/এমআর