জামালপুরের বকশীঞ্জে করোনার উপসর্গ নিয়ে মকবুল হোসেন(৩৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে নিজ বাড়িতে মারা যান তিনি।
মকবুল ঢাকা থেকে ৩ দিন আগে করোনার উপসর্গ নিয়ে বিনোদেরচর গ্রামে নিজ বাড়িতে আসেন। তিনি নীলাক্ষিয়া ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান হবির ছেলে।
মকবুলের বাবা হাবিবুর রহমান হবি জানান, ঢাকায় করোনা পরীক্ষা করানো হয়নি। বকশীগঞ্জে টেস্ট দেওয়া হয়েছে। রিপোর্ট আসেনি।
বকশীগঞ্জ ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার ও উপজেলা দাফন কমিটির নেতা মোশারফ হোসেন জানান, সরকারি নির্দেশনা মোতাবেক স্বাস্থ্য বিধি মেনে আজ শুক্রবার বাদ জুম্মা মকবুলের লাশ দাফন করা হবে।
ইত্তেফাক/এমআর