মাধবপুরের তেলিয়াপাড়া মহাচৈতন্য মঠ ও মিশনের অধ্যক্ষ হিন্দু গুরু স্বামী শম্বনাথানন্দ গিরি মহারাজ বুধবার রাত ১টা ৫০ মিনিটে দেহত্যাগ করেছেন । মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর ।
বৃহস্পতিবার বিকালে মাধবপুরের তেলিয়াপাড়া মঠ ও মিশন প্রাঙ্গনে তার মরদেহ সমাহিত করা হয় । তার মৃত্যুতে দেশে বিদেশে তার অসংখ্য শিষ্য ও ভক্তের মাঝে শোকের ছায়া নেমে এসেছে । তার জীবনী গ্রন্থ থেকে জানা গেছে তিনি ১৯৪৬ সালের ১৪ আগষ্ট চট্টগ্রামের সীতাকুন্ডু মামার বাড়ীতে জন্ম গ্রহন করেন । পৈতৃক বাড়ী বাঁশখালী থানার চেচুরিয়া গ্রামে । পিতার নাম ডাঃ আশোতোষ মিশ্র মাতা অরন্য প্রভা দেবী । চট্টগ্রাম কলেজে লেখাপড়া শেষে কিছুদিন হোমিও চিকিৎসক তারপর শ্রীমৎ স্বামী বাসুদেবানন্দ মহারাজের কাছে দীক্ষা লাভ করে হিমালয়ের লছমনঝোলার যোগী শ্রীমৎ লিঙ্গ নাথম মহারাজ এর কাছ থেকে যোগতত্ত্ব ও যোগ সাধনা গ্রহন করেন ।
দীর্ঘ সাধন জীবনে চিরকুমার সুফিসাধক হযরত রশিদ আহম্মদ দরবেশ মাইজ বান্ডারী সহ অনেক সাধু সন্ন্যাসীর নৈকট্য লাভ করেন তিনি। ১৯৮৯ সালে হিমালয়ের হরিদ্বারে কনখলের জগতগুরু আশ্রমের অধ্যক্ষ স্বামী প্রকাশানন্দ গিরি মহারাজের কাছ থেকে সন্ন্যাস দীক্ষা গ্রহন করেন । ১৯৯৭ সালে মহামন্ডলেশ^র , সীতাকুন্ড সাইন সাইন কমিটির মহাতীর্থ পদক সহ বিভিন্ন সম্মানীয় পদকে ভূষিত হয়েছেন । এ গৃহত্যাগী সন্ন্যাসী সর্বশেষ মাধবপুর উপজেলার তেলিয়াপাড়ায় প্রতিষ্টা করেন মহাচৈতন্য মঠ ও মিশন । এখানেই তাকে সমাহিত করা হয় ।