যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় ৪০ হাজার ৫৯৮ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। এটি এখন পর্যন্ত দেশটিতে সর্বোচ্চ শনাক্তের সংখ্যা। এছাড়া গত একদিনে যুক্তরাষ্ট্রে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ২ হাজার ৪৩০ জন। স্থানীয় সময় বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এমনটি জানানো হয়েছে।
জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ২৪ লাখ ২২ হাজার ৯১ জন। মারা গেছেন ১ লাখ ২৪ হাজার ৪১০ জন।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন'র প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রে ৫০টি রাজ্যেই করোনা আক্রান্তের সংখ্যা বেড়েছে। গত একদিনে যুক্তরাষ্ট্রে করোনায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে নিউ জার্সি অঙ্গরাজ্যে। এখন পর্যন্ত দেশটিতে সবচেয়ে বেশি করোনায় আক্রান্ত রোগী পাওয়া গেছে নিউ ইয়র্কে।
ইত্তেফাক/এআর