ভারতের কেরালার শবরীমালা মন্দিরে দুই নারীর ঐতিহাসিক প্রবেশের জেরে অচল হয়েছে পড়েছে পুরো রাজ্য। সহিংস বিক্ষোভ ছড়িয়ে পড়েছে সর্বত্র। এ পর্যন্ত একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। বিবিসি।
পিরিয়ড বন্ধ হয়নি এমন নারী অর্থাৎ ১০ বছর থেকে ৫০ বছর বয়সী নারীদের এ মন্দিরে প্রবেশ নিষিদ্ধ। এ প্রথা অবৈধ ঘোষণা করে রায় দেয় ভারতীয় সুপ্রিমকোর্টের রায় পরই শুরু হয় পক্ষে-বিপক্ষে দ্বন্দ্ব।
সহিংসতার কারণে স্কুল-কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। বন্ধ হয়ে গেছে যোগাযোগ ব্যবস্থাও। বিক্ষোভে আহত শবরীমালা কর্মসমিতির এক সদস্য বুধবার চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এর আগে বুধবার ভোরে পুলিশি পাহারায় শবরীমালা মন্দিরে প্রবেশ করেন দুই নারী। তাদের প্রবেশকে কেন্দ্র করে বিক্ষোভ ছড়িয়ে পড়ে কেরালা জুড়ে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাস ছোড়ে।
শবরীমালায় নারীদের প্রবেশাধিকারের বিরুদ্ধে অবস্থান নেয়া ক্ষমতাসীন বিজেপির কর্মীদের সাথে সি.পি.আই কর্মীদের সংঘর্ষ হয়। এ সহিংসতার জন্য ভারতের ক্ষমতাসীন দল বিজেপিকে দায়ী করেছেন কেরালার বামপন্থি মূখ্যমন্ত্রী পিনারাই বিজয়ান।
২০১৮ সালের সেপ্টেম্বরে রিটের পরিপ্রেক্ষিতে সব বয়সী নারীদের প্রবেশাধিকার নিশ্চিতের নির্দেশ দেন ভারতের সর্বোচ্চ আদালত। এ নির্দেশের পরও বিরোধিতার জেরে তা কার্যকর করা সম্ভব হচ্ছে না।
আরও পড়ুনঃ ধর্ষণের সঙ্গে জড়িত কেউ রেহাই পাবে না: ওবায়দুল কাদের
ইত্তেফাক/টিএস