লেখালেখিতে মগ্ন জীবন শম্পার

বিনোদন রিপোর্ট

 

করোনার এই সংকটকালে ঘরবন্দি রয়েছেন শম্পা। তবে এই করোনা সংকটের আগেই ঘোষণা দিয়েই অভিনয়জীবন থেকে বিদায় নিয়েছেন তিনি। এখন লেখালেখিতেই মনোনিবেশ তার। শম্পা বলেন, ‘অনেকটা সময় দুই বাংলার বড় ও ছোটপর্দার অভিনয় নিয়ে ব্যস্ত ছিলাম। তাই সিদ্ধান্ত নিয়েছি, এবার শুধু লেখার কাজটি চালিয়ে যাবো। কারণ একসঙ্গে একাধিক কাজ করতে গেলে মনোযোগে ব্যাঘাত ঘটে।’ চলতি বছর লেখিকা হিসেবে আত্মপ্রকাশ করেন শম্পা। তার প্রকাশিত দুটো গল্পগ্রন্থ হচ্ছে ‘চা খাবে মীরু’ এবং ‘অ-লক্ষ্মী’। চলতি মাসেই এর দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হয়েছে। এ প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘লকডাউনের কারণে সব বন্ধ থাকায় অর্ডার করা বই পাচ্ছিলেন পাঠকরা। অবশেষে বই দুটোর দ্বিতীয় মুদ্রণ এসেছে। আতঙ্কিত জীবনে এটা একটুখানি আনন্দের খবর।’ বর্তমানে ‘না-পুরুষ’ ও ‘দ্বিচারক’ নামে দুটো গল্পগ্রন্থের কাজ করছেন শম্পা। আগামী একুশে বইমেলায় বই দুটি প্রকাশিত হবে জানিয়েছেন শম্পা।