মাস্ক ব্যবহার না করায় ২০ জনের জরিমানা

ফুলবাড়ী (দিনাজপুর) সংবাদদাতা

স্বাস্থ্যবিধি অমান্য করে মুখে মাস্ক ব্যবহার না করায় শুক্রবার সকালে ফুলবাড়ীতে ২০ জনকে ৩ হাজার ৪০০ টাকা জরিমানা করা হয়েছে। ফুলবাড়ী পৌর শহরের বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুস সালাম চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন থানার পরিদর্শক (ওসি-তদন্ত) মো. মাহামুদুল হাসান, সহকারী উপ-পরিদর্শক সিরাজুল ইসলাম প্রমুখ। এ অভিযান অব্যাহত রাখা হবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।