নেত্রকোনায় নকল ওষুধসহ এক ব্যক্তি আটক

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনা শহরের আনন্দবাজার সড়কে আলভি মেডিক্যাল হল থেকে ৩৫ প্রকার নকল ওষুধসহ জুয়েল মিয়া নামে এক ব্যক্তিকে জাতীয় গোয়েন্দা সংস্থা আটক করেছে। বৃহস্পতিবার রাত ৯টার দিকে তাকে আটক করা হয়। জুয়েল মিয়া পূর্বধলা উপজেলার নরনারায়ণপুর গ্রামের শামসুল ইসলামের ছেলে। নেত্রকোনার জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার উপ-পরিচালক তৌফিকুর রহমান, ফিল্ড অফিসার আশরাফুল আলম এবং পর্যবেক্ষক কামরুজ্জামান রনি এই অভিযানে অংশ নেয়।