ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
আশুগঞ্জ উপজেলা থেকে বিদেশি রিভলবারসহ মো. আমিন মিয়া (৪৭) নামে একজনকে আটক করেছে র্যাব। বৃহস্পতিবার মধ্যরাতে উপজেলার আলমনগর মসজিদের সামনে পাকা রাস্তা থেকে তাকে আটক করা হয়। সে ব্রাহ্মণবাড়িয়া শহরের সিমরাইলকান্দির মো. জুরু মিয়ার ছেলে। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে র্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের জানান, আমিনের বিরুদ্ধে আশুগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।